প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৬ নং আইন )

ঝুম কর আরোপ
৮৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঝুমিয়া পরিবারের উপর ঝুম কর আরোপ করিতে পারিবে৷
 
 
 
 
ব্যাখ্যা৷- “ঝুমিয়া পরিবার” বলিতে ঝুম চাষরত ও একই ঝুম ফসল ভোগী একান্নভূক্ত পরিবারের সকল সদস্যকে বুঝাইবে৷
 
 
 
 
(২) চীফ তাঁহার এলাকার স্থানীয় প্রথা অনুযায়ী ঝুম কর প্রদান হইতে অব্যাহতি পাইবার যোগ্য ঝুমিয়া পরিবারবর্গের একটি তালিকা প্রত্যেক বত্সর পনরই অক্টোবরের পূর্বে ডেপুটি কমিশনারের অনুমোদনের জন্য প্রেরণ করিবেন এবং ডেপুটি কমিশনার কর্তৃক অনুমোদিত হইলে অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত ঝুমিয়া পরিবারবর্গ ঝুম কর প্রদান হইতে অব্যাহতি পাইবে৷
 
 
 
 
(৩) যে সকল ঝুমিয়া পরিবার এক মৌজায় বাস করিয়া অন্য মৌজায় ঝুম চাষ করে (যাহারা স্থানীয়ভাবে পারকুলিয়া বলিয়া পরিচিত হইবে) তাহাদিগকে যে মৌজায় তাহারা ঝুম চাষ করিবে সেই মৌজায় অতিরিক্ত ঝুম কর প্রদান করিতে হইবে; এবং এই করের হার হইবে সাধারণ ঝুম করের অর্ধেক৷
 
 
 
 
(৪) উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে পার্বত্য জেলাসমূহে ঝুমিয়া পরিবারবর্গের উপর যে ঝুম কর আরোপিত ছিল উহা এই ধারার অধীনে সরকার কর্তৃক আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং সরকার কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত উহা উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে যে হারে আরোপিত ছিল সে হারে আরোপিত থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs