ঝুম কর হ্রাস ইত্যাদি
১০৷ (১) ডেপুটি কমিশনার, চীফ এবং হেডম্যানের সহিত পরামর্শক্রমে,-
(ক) যুক্তিসংগত কারণে কোন বিশেষ ক্ষেত্রে ঝুম কর হ্রাস বা মওকুফ করিতে পারিবেন;
(খ) ফসল হানির কারণে কোন বিশেষ এলাকায় ঝুম কর হ্রাস বা মওকুফ করিতে পারিবেন;
এবং উক্তরূপ কর হ্রাস বা মওকুফের বিষয়টি সম্পর্কে কমিশনারের মাধ্যমে সরকারকে লিখিতভাবে অবহিত করিবেন৷
(২) উপ-ধারা (১)(ক) এর অধীনে ঝুম কর হ্রাস বা মওকুফের কারণে চীফের নিকট হইতে সরকারের প্রাপ্য হ্রাস বা মওকুফ হইবে না; কিন্তু উপ-ধারা (১)(খ) এর অধীনে ঝুম কর হ্রাস বা মওকুফের ফলে যে পরিমাণ কর হ্রাস বা মওকুফ হইয়াছে সেই পরিমাণ কর হইতে চীফ কর্তৃক সরকারকে প্রদেয় অংশ প্রদান করিতে হইবে না৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs