প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৬ নং আইন )

ঝুম তৌজি
১১৷ (১) হেডম্যান প্রত্যেক বত্সরের জন্য একটি ঝুম তৌজি প্রস্তুত করিবেন এবং উহাতে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করিবেন, যথা :-
 
 
 
 
(ক) প্রত্যেক ঝুম পরিবারের কর্তার নাম এবং পরিবারের সদস্য সংখ্যা;
 
 
 
 
(খ) তাহারা ঝুম কর দেয় কিনা বা তাহারা পারকুলিয়া কিনা বা তাহারা ঝুম কর হইতে অব্যাহতিপ্রাপ্ত কিনা এবং অব্যাহতিপ্রাপ্ত হইলে কি কারণে অব্যাহতিপ্রাপ্ত;
 
 
 
 
(গ) পরিবারটি পূর্ববর্তী পাঁচ বত্সরের পূর্বে না মধ্যে তাঁহার মৌজায় আসিয়াছে৷
 
 
 
 
(২) হেডম্যান পহেলা জুনের পূর্বে ঝুম তৌজি চীফের নিকট প্রেরণ করিবেন, এবং চীফ পহেলা আগষ্টের পূর্বে তৌজিগুলি ডেপুটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন৷
 
 
 
 
(৩) ডেপুটি কমিশনার প্রত্যেক পাঁচ বত্সরে একবার প্রত্যেক তৌজির শুদ্ধতা পরীক্ষা করিয়া দেখিবেন৷
 
 
 
 
(৪) হেডম্যান শুদ্ধ তৌজি এবং ঝুম করের হিসাব রাখিয়াছেন কিনা এবং চেকমুড়ি সংযুক্ত ছাপানো রসিদ প্রদান করেন কিনা তাহা দেখিবার দায়িত্ব চীফের উপর ন্যস্ত থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs