গোচারণ কর
১৪৷ (১) পার্বত্য জেলাসমূহে পালিত, রক্ষিত বা চারণরত সকল গরু, মহিষ, ছাগল, ভেড়া ও গয়ালের উপর গোচারণ কর আরোপযোগ্য হইবে, এবং কি হারে এই কর আরোপ করা হইবে, কি প্রকারে উহা আদায় করা হইবে এবং কোন্ কোন্ ক্ষেত্রে উহা হ্রাস বা মওকুফ করা যাইবে বা আরোপ করা যাইবে না তাহা বিধি দ্বারা নির্ধারিত হইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, উক্ত Regulation বাতিল হইবার অব্যবহিত পূর্বে পার্বত্য জেলাসমূহে যে হারে এবং যে যে ক্ষেত্রে গোচারণ কর আরোপিত ছিল এবং যে পদ্ধতিতে উহা আদায়যোগ্য ছিল, উহা সেই হারে এবং সেই পদ্ধতিতে আদায়যোগ্য হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs