প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৭ নং আইন )

সভা
৯৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার নিজের এবং নির্বাহী পরিষদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
 
 
 
 
(২) বোর্ডের সকল সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে প্রতি তিন মাসে অন্ততঃ একবার অনুষ্ঠিত হইবে ৷
 
 
 
 
(৩) বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান, বা তাঁহার অনুপস্থিতিতে, উহার ভাইস-চেয়ারম্যান, এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য৷
 
 
 
 
(৪) নির্বাহী পরিষদের সকল সভা নির্বাহী চেয়ারম্যানের নির্দেশে আহূত এবং তত্কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷
 
 
 
 
(৫) নির্বাহী পরিষদের সভার সভাপতিত্ব করিবেন নির্বাহী চেয়ারম্যান এবং তাঁহার অনুপস্থিতিতে, তত্কর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs