অনুমোদিত শিল্প প্রকল্পের ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব
১৪৷ (১) বোর্ড ধারা ১১ এর অধীন কোন শিল্প অনুমোদনকালে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের নিকট কোন সিদ্ধান্ত প্রেরণ করিলে উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবে৷
(২) যদি বোর্ড কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ উহার সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করিতে ব্যর্থ হয় বা অপারগ হয় তাহা হইলে বোর্ড বিষয়টি পর্যালোচনাপূর্বক উক্ত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ নির্দেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষ বাধ্য থাকিবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs