প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২২ নং আইন )

একাডেমি প্রতিষ্ঠা

৩৷ (১) এই আইন বলবৎ হইবার সঙ্গে সঙ্গে এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত হইবে।

 
 
 
 

(২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার অস্থাবর ও স্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন 2[করিবার], অধিকারে 3[রাখিবার] এবং হস্তান্তর 4[করিবার] ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।

 
 
 
 

5[(৩) একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে, তবে একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশের অন্যান্য স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs