প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২২ নং আইন )

মহাপরিচালক

৯৷ (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন।

 
 
 
 

(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

 
 
 
 

(৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে, কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত 2[পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালক এর দায়িত্ব পালন করিবেন] ৷

 
 
 
 

(৪) মহাপরিচালক একাডেমির সার্বক্ষণিক মূখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি-

 
 
 
 

(ক) পরিষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিবেন;

 
 
 
 

(খ) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন;

 
 
 
 

(গ) একাডেমির প্রশাসন পরিচালনা করিবেন।


  • 1
    সর্বত্র উল্লিখিত “একাডেমী”, “একাডেমীর” ও “একাডেমীতে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, “একাডেমি”, “একাডেমির” ও “একাডেমিতে” শব্দগুলি বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
  • 2
    "পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালক এর দায়িত্ব পালন করিবেন " শব্দগুলি ও বন্ধনী " সচিব মহাপরিচালকরূপে কার্য করিবেন " শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs