প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৩৷ (১) মহাপরিচালককে তাঁহার কার্য সম্পাদন ও দায়িত্ব পালনে সহায়তা করার জন্য একাডেমির একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে।
(২) এই কমিটি পরিষদ কর্তৃক নির্বাচিত অনধিক সাতজন সদস্য-সমন্বয়ে গঠিত হইবে।
(৩) মহাপরিচালক কমিটির সভাপতি হইবেন এবং 2[পরিচালক (প্রশাসন ও অর্থ)] উহার 3[সদস্য] এর দায়িত্ব পালন করিবেন।
(৪) কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে, তবে কমিটির সভাপতি প্রয়োজনবোধে যে কোন সময় কমিটির সভা আহবান করিতে পারিবেন।