প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২২ নং আইন )

হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৭৷ (১) একাডেমি যথাযথভাবে একাডেমির হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।

 
 
 
 

(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর একাডেমির হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া কপি সরকার ও একাডেমির নিকট পেশ করিবেন।

 
 
 
 

(৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি একাডেমির সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং একাডেমির সভাপতি, সদস্য, মহাপরিচালক, পরিচালক, সচিব বা একাডেমির যে কোন কর্মকর্তা বা অন্যান্য কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।


  • 1
    সর্বত্র উল্লিখিত “একাডেমী”, “একাডেমীর” ও “একাডেমীতে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, “একাডেমি”, “একাডেমির” ও “একাডেমিতে” শব্দগুলি বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs