প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২২ নং আইন )

রহিতকরণ ও হেফাজত

২১৷ (১) The Bangladesh Shilpakala Academy Act, 1974 (XXXI of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷

 
 
 
 

(২) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে-

 
 
 
 

(ক) উক্ত Act এর অধীন গঠিত Bangladesh Shilpakala Academy, অতঃপর বিলুপ্ত Academy বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;

 
 
 
 

(খ) বিলুপ্ত Academy এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার একাডেমিতে হস্তান্তরিত হইবে এবং একাডেমি উহার অধিকারী হইবে;

 
 
 
 

(গ) বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে বিলুপ্ত Academy এর যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা একাডেমির ঋণ, দায় এবং দায়িত্ব হইবে;

 
 
 
 

(ঘ) বিলু্‌প্ত হইবার পূর্বে বিলু্‌প্ত Academy কর্তৃক অথবা উহার বিরুদ্ধে কৃত যে সকল মামলা-মোকদ্দমা চালু ছিল, সেই সকল মামলা-মোকদ্দমা একাডেমি কর্তৃক অথবা একাডেমির বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে;

 
 
 
 

(ঙ) কোন চুক্তিতে, দলিলে বা চাকুরী শর্তে যাহাই থাকুক না কেন, বিলুপ্ত Academy এর মহাপরিচালক, সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী একাডেমিতে হস্তান্তরিত হইবে এবং তাঁহারা একাডেমি কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং তাঁহারা এই হস্তান্তরের পূর্বে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, একাডেমি কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে তাঁহারা একাডেমির চাকুরীতে নিয়োজিত থাকিবেন।

 
 

  • 1
    সর্বত্র উল্লিখিত “একাডেমী”, “একাডেমীর” ও “একাডেমীতে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, “একাডেমি”, “একাডেমির” ও “একাডেমিতে” শব্দগুলি বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs