প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ২০ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
 
 
(ক) “অধিদপ্তর” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর;
 
 
(খ) “এ্যালকোহল” অর্থ স্পিরিট এবং যে কোন ধরনের মদ 1[, ওয়াইন, বিয়ার] বা 2[০.৫% (দশমিক পাঁচ শতাংশ) এর] অধিক এ্যালকোহলযুক্ত যে কোন তরল পদার্থ ইহার অন্তর্ভুক্ত হইবে;
 
 
3[(খখ) “ওয়াশ” অর্থ শর্করা কিংবা শ্বেতসার সম্বলিত যে কোন বস্তুকে পানি ও অন্যান্য উপকরণ সহযোগে গাঁজানোর মাধ্যমে উত্পন্ন এ্যালকোহল মিশ্রিত দ্রবণ;]
 
 
(গ) “চিকিত্সক” অর্থ Medical and Dental Council Act, 1980 (XVI of 1980) এর section 2 এর clause (l) ও (m) এ সংজ্ঞায়িত registered dentists ও registered medical practitioner এবং Bangladesh Veterinary Practitioners Ordinance, 1982 (XXX of 1982) এর section 2(g) তে সংজ্ঞায়িত registered veterinary practitioner ইহার অন্তর্ভুক্ত হইবে;
 
 
(ঘ) “ডিস্টিলারী” অর্থ এ্যালকোহল তৈরীর যে কোন কারখানা;
 
 
(ঙ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত যে কোন তফসিল;
 
 
4[(ঙঙ) “নিয়ন্ত্রিত বিলি” অর্থ এই আইনের অধীন বিচারার্থ গ্রহণীয় অপরাধ সংঘটনে জড়িত ব্যক্তিদের সনাক্ত করার উদ্দেশ্যে, কোন মাদকদ্রব্য, উহার উত্সবস্তু, উপাদান বা মিশ্রণের বেআইনী বা সন্দেহজনক চালান, সরকারের জ্ঞাতসারে ও তত্ত্বাবধানে বাংলাদেশের ভিতরে আনিতে, বাহিরে প্রেরণ করিতে বা মধ্য দিয়া চলাচল করিতে দেওয়ার কৌশল;]
 
 
(চ) “পারমিট” অর্থ এই আইনের অধীন প্রদত্ত পারমিট;
 
 
(ছ) “পাস” অর্থ এই আইনের অধীন প্রদত্ত পাস;
 
 
5[(ছছ) “বাহন” অর্থ বিমান, মোটরযান, জলযান এবং রেলগাড়িসহ যে কোন প্রকারের বাহন;]
 
 
(জ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
6[(জজ) “বিয়ার” অর্থ মল্ট, হপস্‌ সহযোগে কিংবা মল্ট বা হপস্‌ সহযোগে ব্রিউয়িং পদ্ধতিতে ব্রিউয়ারীতে প্রস্তুতকৃত অন্যুন ০.৫% (দশমিক পাঁচ শতাংশ)(ভলিয়ুম) এ্যালকোহলযুক্ত যে কোন পানীয়;]
 
 
(ঝ) “বোর্ড” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড;
 
 
7[(ঞ) “ব্রিউয়ারী” অর্থ বিয়ার অথবা বিয়ারের গুণাগুণ সম্পন্ন যে কোন তরল পদার্থ প্রস্তুতের কারখানা বা কেন্দ্র;]
 
 
(ট) “মহা-পরিচালক” অর্থ এই আইনের অধীন নিযুক্ত মহা-পরিচালক;
 
 
8[(ঠ) “মাদকদ্রব্য” অর্থ প্রথম তফসিলে উল্লিখিত কোন দ্রব্য এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, মাদকদ্রব্য বলিয়া ঘোষিত অন্য কোন দ্রব্য;]
 
 
(ড) “ক-শ্রেণীর মাদকদ্রব্য”, “খ-শ্রেণীর মাদকদ্রব্য” ও “গ-শ্রেণীর মাদকদ্রব্য” অর্থ প্রথম তফসিলে উল্লিখিত যথাক্রমে ক-শ্রেণীর মাদকদ্রব্য, খ-শ্রেণীর মাদকদ্রব্য ও গ-শ্রেণীর মাদকদ্রব্য;
 
 
(ঢ) “মাদকাসক্ত” অর্থ শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী;
 
 
(ণ) “মাদকাসক্তি নিরাময় কেন্দ্র” অর্থ এই আইনের অধীন স্থাপিত বা ঘোষিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র;
 
 
(ত) “লাইসেন্স” অর্থ এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স;
 
 
(থ) “স্থান” বলিতে যে কোন বাড়ী-ঘর, যান-বাহন স্থিতাবস্থায় বা চলমান যে ভাবেই থাকুক না কেন, এবং বিমান বন্দর, সামুদ্রিক বন্দর ও বৈদেশিক ডাকঘর, বহিরাগমন চেক পোষ্ট ও শুল্ক ফাঁড়ি ইহার অন্তর্ভুক্ত হইবে৷

  • 1
    “, ওয়াইন, বিয়ার” কমাগুলি এবং শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত
  • 2
    “০.৫% (দশমিক পাঁচ শতাংশ) এর” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি “পাঁচ শতাংশের” শব্দগুলির পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০৪ (২০০৪ সনের ১৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 3
    দফা (খখ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত
  • 4
    দফা (ঙঙ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত
  • 5
    দফা (ছছ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত
  • 6
    দফা (জজ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০৪ (২০০৪ সনের ১৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 7
    দফা (ঞ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 8
    দফা (ঠ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs