লাইসেন্স ইত্যাদির শর্ত ভঙ্গ করার দণ্ড
২৩৷(১) কোন ব্যক্তি এই আইনের অধীন প্রদত্ত-
(ক) কোন লাইসেন্সের শর্ত ভংগ করিলে তিনি অনূর্ধ্ব ৫ বত্সরের কারাদণ্ডে বা অনূর্ধ্ব ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন;
(খ) পারমিট বা পাসের কোন শর্ত ভংগ করিলে, তিনি অনূর্ধ্ব ২ বত্সরের কারাদণ্ডে বা ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(২) ধারা ১৩ এর অধীন মহা-পরিচালক কর্তৃক নির্ধারিত বিধি-নিষেধ লঙ্ঘন করিয়া ব্যবস্থাপত্র প্রদান করিলে তিনি অনধিক ১ বত্সর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs