লাইসেন্স ইত্যাদি বাতিল
২৭৷ (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি তাঁহাকে প্রদত্ত লাইসেন্স, পারমিট বা পাসের কোন শর্ত ভঙ্গ করেন, বা যদি কোন লাইসেন্স, পারমিট বা পাসধারী ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধের জন্য অথবা অন্য কোন আইনের অধীন বিচারার্থ গ্রহণীয় (cognizable) কোন অপরাধের জন্য দণ্ডিত হন, তাহা হইলে লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কর্মকর্তা তাঁহাকে কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া তাঁহার লাইসেন্স, পারমিট বা পাস বাতিল করিতে পারিবেন৷
(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশের দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে-
(ক) আদেশটি যদি মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, মহা-পরিচালকের নিকট;
(খ) আদেশটি যদি মহা-পরিচালক কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত আপীল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত হইবে এবং উহার বিরুদ্ধে কোন আদালতে মামলা দায়ের করা যাইবে না৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs