অপরাধ সম্পর্কে অনুমান (presumption)
৩০৷ যদি কোন ব্যক্তির নিকট বা তাঁহার দখলকৃত বা নিয়ন্ত্রণাধীন কোন স্থানে কোন মাদকদ্রব্য বা মাদকদ্রব্য প্রস্তুতে ব্যবহারযোগ্য সাজসরঞ্জাম বা যন্ত্রপাতি বা মাদকদ্রব্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কোন বস্তু বা উপাদান পাওয়া যায় এবং যদি উহা এই আইনের কোন ধারা লঙ্ঘনকারী হয়, তাহা হইলে তিনি উক্ত ধারা লঙ্ঘন করিয়াছেন বলিয়া আদালত অনুমান করিতে পারিবেন, এবং তিনি যে উহা করেন নাই উহা প্রমাণের দায়িত্ব তাঁহার উপর বর্তাইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs