প্রবেশ ইত্যাদির ক্ষমতা
৩২৷ মহা-পরিচালক বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, বিধির বিধান সাপেক্ষে,-
(ক) কোন মাদকদ্রব্য লাইসেন্সবলে প্রস্তুত বা গুদামজাত করা হইয়াছে বা হইতেছে এই রকম যে কোন স্থানে যে কোন সময় প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে পারিবেন;
(খ) লাইসেন্সবলে প্রস্তুতকৃত বা সংগৃহীত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য যে দোকানে রাখা হইয়াছে সেই দোকানে, দোকান খোলা রাখার সাধারণ সময়ে, প্রবেশ করিতে পারিবেন এবং উহা পরিদর্শন করিতে পারিবেন;
(গ) দফা (ক) ও (খ) তে উল্লিখিত স্থান বা দোকানে-
(১) রক্ষিত হিসাব বহি বা রেজিষ্টার পরীক্ষা করিতে পারিবেন;
(২) প্রাপ্ত মাদকদ্রব্য, মাদকদ্রব্য প্রস্তুতের সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি ও তৈজষপত্র পরীক্ষা, ওজন ও পরিমাপ করিতে পারিবেন;
[(৩) উপ-দফা (১) ও (২) এ উল্লিখিত কোন কিছু বেআইনী বা ত্রুটিপূর্ণ পাওয়া গেলে বা বিবেচিত হইলে উহা আটক করিতে পারিবেন৷]