প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ২০ নং আইন )

বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ইত্যাদি
৩৩৷ (১) এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে, যে মাদকদ্রব্য, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন বা অন্য কোন বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি বাজেয়াপ্তযোগ্য হইবে৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্যের সহিত যদি কোন বৈধ মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময় পাওয়া যায় তাহা হইলে 1[সেই মাদকদ্রব্য এবং উহার বিক্রিত অর্থও] বাজেয়াপ্তযোগ্য হইবে৷
 
 
(৩) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এ উল্লিখিত কোন অপরাধ সংঘটনের জন্য যদি কোন সরকারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের কোন যানবাহন বা সরঞ্জাম ব্যবহার করা হয়, তাহা হইলে বাজেয়াপ্তযোগ্য হইবে না৷

  • 1
    সেই মাদকদ্রব্য এবং উহার বিক্রিত অর্থও” শব্দগুলি “সেই মাদকদ্রব্যও” শব্দগুলির পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs