প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ২০ নং আইন )

পরোয়ানা জারীর ক্ষমতা
৪০৷ (১) মহা-পরিচালক অথবা সরকার হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা অথবা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে,-
 
 
(ক) কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ করিয়াছেন;
 
 
(খ) এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোন বস্তু বা উহা প্রমাণের জন্য প্রয়োজনীয় কোন দলিল, দস্তাবেজ বা কোন প্রকার জিনিসপত্র কোন স্থানে বা ব্যক্তির নিকট রক্ষিত আছে;
 
 
তাহা হইলে, অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি উক্ত ব্যক্তিকে গ্রেফতার করিবার জন্য বা উক্ত স্থানে দিনে বা রাতে যে কোন সময় তল্লাশীর জন্য পরোয়ানা জারী করিতে পারিবেন৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন পরোয়ানা যাহার নিকট পাঠানো হইবে উহা কার্যকর করার ব্যাপারে তাঁহার ধারা ৩৬ এ উল্লিখিত কর্মকর্তাদের সকল ক্ষমতা থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs