প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ২০ নং আইন )

মাদকাসক্তের তালিকা
৪৮৷ (১) মাদকাসক্তের চিকিত্সার প্রয়োজনে মহা-পরিচালক তাহাদের জেলাওয়ারী তালিকা প্রস্তুত করিবেন৷
 
 
(২) কোন মাদকাসক্ত ব্যক্তি বা তাহার তত্ত্বাবধায়ক বা অভিভাবক বা চিকিত্সক ইচ্ছা করিলে লিখিতভাবে মহা-পরিচালকের নিকট তাহার নাম উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত তালিকায় অন্তর্ভূক্তির জন্য আবেদন করিতে পারিবেন এবং উক্তরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে মহা-পরিচালক তাহার নাম তালিকাভুক্ত করিতে পারিবেন৷
 
 
(৩) এই ধারার অধীন তালিকাভুক্ত মাদকাসক্তদের চিকিত্সার জন্য বোর্ড যতদূর সম্ভব যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs