কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনষেধ
৪৯৷ (১) কোন ব্যক্তি এই আইনের ধারা ২৪ ব্যতীত, কোন ধারায় দণ্ডপ্রাপ্ত হইলে অথবা ধারা ১৬ এর অধীন বাধ্যতামূলকভাবে চিকিত্সাধীন থাকিলে অথবা ধারা ৪৮ এর অধীন মাদকাসক্তদের তালিকাভুক্ত হইলে তাহাকে কোন আগ্নেয়াস্ত্র বা যানবাহন চালকের লাইসেন্স দেওয়া যাইবে না এবং তাহার উক্তরূপ কোন লাইসেন্স থাকিলে উহা বাতিল হইয়া যাইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন কোন ব্যক্তির লাইসেন্স বাতিল হইলে তিনি বা ক্ষেত্রমত, তাহার তত্ত্বাবধায়ক বা অভিভাবক লাইসেন্সটি বাতিল হওয়ার দিন হইতে পনের দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা নিকটস্থ থানায় জমা দিবেন এবং যদি লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র এর জন্য হয়, তাহা হইলে আগ্নেয়াস্ত্রটিও তত্সহ জমা করিতে হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs