প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ২৮ নং আইন )

সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

 
 

(ক) “কর্মচারী” অর্থ বেতন বাবদ সরকারী অনুদান গ্রহণকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত কোন কর্মচারী;

 
 

(খ) “ট্রাষ্ট” অর্থ এই আইনের অধীন গঠিত বেসরকারী  শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট;

 
 

(গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 
 

1[(ঘ) “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান” অর্থ মাধ্যমিক স্কুল, কলেজ , দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, যাহার শিক্ষক ও কর্মচারীগণের আংশিক বেতন-ভাতা সরকার কর্তৃক প্রদত্ত হয়;]

 
 

(ঙ) “বোর্ড” অর্থ এই আইনের অধীন গঠিত ট্রাষ্টী বোর্ড;

 
 

(চ) “শিক্ষক” অর্থ বেতন বাবদ সরকারী অনুদান গ্রহণকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শিক্ষক।


  • 1
    দফা (ঘ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৬ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs