প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২৭ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
(ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন;
 
 
(খ) “নির্বাচন কমিশনার” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন প্রধান নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত কোন ব্যক্তি;
 
 
(গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
(ঘ) “ভোটার তালিকা” অর্থ সংসদ-সদস্যদের নাম ও আসন-ক্রম (বিভক্তি) সম্বলিত তালিকা;
 
 
(ঙ) “সংসদ” অর্থ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদ;
 
 
(চ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs