প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২৭ নং আইন )

নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা
৩৷ (১) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির যে কোন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করিবেন এবং অনুরূপ নির্বাচনে নির্বাচনী কর্তা হইবেন৷
 
 
(২) নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত ভোটার তালিকা প্রস্তুত ও প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্রকাশ করিবেন৷
 
 
(৩) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত সংসদ-সদস্যদের বৈঠকে সভাপতিত্ব করিবেন এবং কমিশন কর্তৃক নিযুক্ত কর্মচারীদের সহায়তায় ভোট গ্রহণ পরিচালনা করিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs