সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “অধিভুক্ত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় রেগুলেশনের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী পর্যায়ের কোন কলেজ;
(খ) “অংগীভূত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় দ্বারা এইরূপ স্বীকৃত কোন কলেজ;
(গ) “অর্ডার” অর্থ
University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973);
(ঘ) “অধ্যক্ষ” অর্থ অধিভুক্ত এবং অংগীভূত কলেজের প্রধান;
(ঙ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি;
(চ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;
(ছ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৯ এর অধীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ;
(জ) “কমিশন” অর্থ অর্ডার এর দ্বারা গঠিত University Grants Commission of Bangladesh;
(ঝ) “কলেজ” অর্থ অধিভুক্ত ও অংগীভূত ডিগ্রী কলেজ;
(ঞ) “কেন্দ্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র;
(ট) “কলেজ শিক্ষক” অর্থ কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক অথবা এমন কোন ব্যক্তি যিনি কলেজে শিক্ষাদানের জন্য নিয়োগপ্রাপ্ত হইয়াছেন;
(ঠ) “গভর্ণিং বডি” অর্থ কলেজের গভর্ণিং বডি;
(ড) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর;
(ঢ) “ডীন” অর্থ স্কুল বা কেন্দ্রের প্রধান;
(ণ) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
(ত) “বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইন দ্বারা স্থাপিত জাতীয় বিশ্ববিদ্যালয় (National University);
(থ) “বোর্ড অব ডাইরেক্টরস্” অর্থ একটি স্কুল ও কেন্দ্রের বোর্ড অব ডাইরেক্টরস্;
(দ) “বিশ্ববিদ্যালয় শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত কোন ব্যক্তি;
(ধ) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর;
(ন) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় রেগুলেশন” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীনে প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান;
(প) “সিনেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিনেট;
(ফ) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট;
(ব) “স্কুল” অর্থ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল;
(ভ) “হোষ্টেল” অর্থ কলেজের ছাত্রাবাস৷