একাডেমিক কাউন্সিল
২৫৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:-
(ক) ভাইস-চ্যান্সেলর;
(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
(গ) সকল ডীন;
(ঘ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক;
(ঙ) মহা-পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
(চ) চেয়ারম্যান, আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটি;
(ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত কলেজের ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, শিক্ষা, আইন এবং কম্পিউটার ও প্রযুুক্তি বিজ্ঞান বিষয় হইতে একজন করিয়া মোট দশ জন কলেজ অধ্যাপক;
(জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী কলেজের পাঁচজন অধ্যক্ষ;
(ঝ) ‘ছ' এবং ‘জ' এর আওতায় প্রতিনিধিত্ব ক েনা এমন পাঁচটি কলেজ হইতে সিনেট কর্তৃক মনোনীত পাঁচজন অধ্যক্ষ:
তবে শর্ত থাকে যে, ‘ছ', ‘জ' ও ‘ঝ' এর অধী েএইরূপভাবে মনোনয়ন দান করিতে হইবে যাহাতে দেশের প্রত্যেকটি প্রশাসনিক বিভাগ হইতে যতদূর সম্ভব, সমসংখ্যক শিক্ষক একাডেমিক কাউন্সিলে প্রতিনিধিত্ব লাভ করেন;
(ঞ) চ্যান্সেলর কর্তৃক দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে মনোনীত ছয়জন শিক্ষক, যাঁহারা অন্যুন সহযোগী অধ্যাপকের পদমর্যাদা সম্পন্ন হইবেন;
(ট) সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন বিশিষ্ট গবেষক;
(ঠ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
(ড) কলেজ পরিদর্শক;
(ঢ) পরীক্ষা নিয়ন্ত্রক;
(ণ) রেজিস্ট্রার৷
(২) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোন সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন:
আরও শর্ত থাকে যে, কোন সদস্য যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না৷