প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৭ নং আইন )

অর্থ কমিটি
৩১৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
 
 
(খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত প্রো-ভাইস চ্যান্সেলর;
 
 
(গ) ট্রেজারার;
 
 
(ঘ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন ডীন;
 
 
(ঙ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন অধ্যাপক;
 
 
(চ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন সরকারী কর্মকর্তা;
 
 
(ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের একজন অধ্যক্ষ;
 
 
(২) অর্থ ও হিসাব পরিচালক অর্থ কমিটির সচিবের দায়িত্ব পালন করিবেন;
 
 
(৩) অর্থ কমিটির মনোনীত কোন সদস্য দুই বত্সর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন৷
 
 
(৪) অর্থ কমিটি-
 
 
(ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে;
 
 
(খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে;
 
 
(গ) সংবিধি দ্বারা নির্ধারিত বা ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs