প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৭ নং আইন )

সংবিধি
৪৪৷ এই আইন ও অর্ডার এর বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব;
 
 
(খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদবী, দায়িত্ব ও কর্তব্য এবং চাকুরীর শর্তাবলী;
 
 
(গ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন;
 
 
(ঘ) হোষ্টেল ও ছাত্রাবাস স্থাপন ও সংরক্ষণ;
 
 
(ঙ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ফেলো, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ পদ্ধতি;
 
 
(চ) সম্মানসূচক ডিগ্রী প্রদান;
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণার্থে অবসর ভাতা, ভবিষ্য তহবিল, ইত্যাদি গঠন;
 
 
(জ) এই আইনের অধীনে সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ সমুদয় বিষয়৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs