প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৭ নং আইন )

বিশ্ববিদ্যালয় রেগুলেশন
৪৬৷ এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) কলেজে ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি;
 
 
(খ) কলেজের ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী;
 
 
(গ) শিক্ষাদান কার্যক্রম সংগঠন, লেকচার ও টিউটরিয়াল ক্লাস অনুষ্ঠান এবং পরীক্ষাগার ও ওয়ার্কশপ পরিচালনার নিয়মাবলী;
 
 
(ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের আচরণ ও শৃংখলা;
 
 
(ঙ) কলেজের ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী;
 
 
(চ) বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন কোর্সে অধ্যয়ন, পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী লাভের জন্য দেয় ফিস;
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহের গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব;
 
 
(জ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বোর্ড ও কমিটির গঠন, ক্ষমতা ও দায়িত্ব;
 
 
(ঝ) বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষা পরিচালনা;
 
 
(ঞ) কলেজ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও রিেফ্রশার কোর্স ইত্যাদি সংগঠন এবং স্টাফ ডেভেলপমেন্ট সম্পর্কিত যাবতীয় বিষয়াদি; এবং
 
 
(ট) এই আইন বা সংবিধির অধীনে বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs