প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চিংড়ি চাষ অভিকর আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৫৩ নং আইন )

অভিকর প্রদানের দায়িত্ব
৬৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইন, রীতিনীতি, প্রথা বা চুক্তিতে যাহাই থাকুক না কেন, প্রজ্ঞাপিত এলাকায় আরোপিত অভিকর সংশ্লিষ্ট জমির মালিক কর্তৃক প্রদেয় হইবে:
 
 
তবে শর্ত থাকে যে, যুগ্ম-মালিক ধারণকৃত কোন জমির উপর যদি অভিকর আরোপ করা হয়, তাহা হইলে উক্ত অভিকর উক্ত জমির আয় গ্রহণকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় হইবে, যাহা তিনি-
 
 
(ক) উক্ত জমির আয় ভাগ করার পূর্বে কর্তন করিয়া রাখিতে পারেন, বা
 
 
(খ) অভিকর প্রদানে দায়ী ব্যক্তি হইতে এইভাবে আদায় করিতে পারিবেন যেন উক্ত প্রদানকারী তাঁহার নিকট হইতে ঋণ গ্রহণ করিয়াছিলেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs