প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

( ১৯৯৩ সনের ১৫ নং আইন )

1[বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] প্রতিষ্ঠার বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷

যেহেতু সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদ্‌সংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] নামে একটি কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 
 
 
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন 2[বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] আইন, ১৯৯৩ নামে অভিহিত হইবে৷
 
 
 
 
(২) ইহা ২০শে বৈশাখ, ১৪০০ মোতাবেক ৩রা মে, ১৯৯৩ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

  • 1
    ‘‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলি ‘‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    ‘‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলি ‘‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs