সংজ্ঞা
২৷ (১) বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “কমিশন” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন];
[(কক) “কমিশনার” অর্থ কমিশনের কমিশনার]
(খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান;
(গ) “তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত [কমিশনের] তহবিল;
[* * *]
[(ঘঘ) “ব্যক্তি” অর্থে যে কোন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হইবে;]
(ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
[***]
[* * *]
(২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা বক্তব্যের (এক্সপ্রেশন) সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা বক্তব্য [
কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)], Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of 1947) এবং
Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে৷