প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

( ১৯৯৩ সনের ১৫ নং আইন )

কমিশনের গঠন

৫৷ 1[(১) কমিশন একজন চেয়ারম্যান ও চারজন 2[কমিশনার] সমন্বয়ে এটি গঠিত হইবে৷

(২) চেয়ারম্যান ও 3[কমিশনারগণ] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন:

তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন বেসরকারী ব্যক্তিকে 4[কমিশনার] হিসাবে নিয়োগ করিতে হইবে৷

(৩) চেয়ারম্যান ও 5[কমিশনারগণ] কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও 6[কমিশনার] হইবেন৷]

(৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা আইন, অর্থনীতি, হিসাব রক্ষণ ও সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও 7[* * *] 8[কমিশনার] নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে৷

(৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন৷

(৬) চেয়ারম্যান ও 9[* * *] 10[কমিশনারগণ] তাঁহাদের নিয়োগের তারিখ হইতে 11[চার বৎসর] মেয়াদের জন্য স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন 12[।]

13[***]

(৭) চেয়ারম্যান ও যে কোন 14[* * *] 15[কমিশনার] তাঁহাদের চাকুরীর মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় সরকারের উদ্দেশ্যে অন্যুন তিন মাসের অগ্রিম নোটিশ প্রদান করিয়া স্ব স্ব পদ ত্যাগ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান বা ক্ষেত্রমত, সার্বক্ষণিক 16[কমিশনার] স্ব স্ব কার্য চালাইয়া যাইবেন৷

  • 1
    উপধারা (১),(২) এবং (৩) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    ‘‘কমিশনারগণ’’ শব্দটি ‘‘সদস্যগণ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4

  • 5

  • 6

  • 7
    “সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত
  • 8

  • 9

  • 10
    ‘‘কমিশনারগণ’’ শব্দটি ‘‘সদস্যগণ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 11
    ‘‘চার বৎসর’’ শব্দগুলি ‘‘তিন বৎসর’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 12
    দাঁড়ি “।” চিহ্ন প্রান্তস্থিত কমা “,” চিহ্নের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 13
    শতাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৩ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  • 14
    “সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত
  • 15
    ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 16

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs