প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

( ১৯৯৩ সনের ১৫ নং আইন )

সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
২২৷ 1[এই আইন বা বিধি] এর অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, সরকারী কর্মকর্তা বা কর্মচারী, কমিশনের কোন 2[কমিশনার], কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷

  • 1
    “এই আইন বা বিধি” শব্দগুলি “এই আইন, বিধি বা প্রবিধান” শব্দগুলি ও কমার পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs