প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

প্রচলিত আইন ও আইনগত দলিল (অভিযোজন) আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ৩ নং আইন )

প্রচলিত আইন ও আইনগত দলিলে অভিযোজন
৩৷ (১) এই আইন প্রবর্তনের তারিখে বলবত্ সকল প্রচলিত আইন ও আইনগত দলিল, বিষয় বা প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে এই ধারার অধীন অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হইবে৷
 
 
(২) ইংরেজী ভাষায় প্রণীত কোন প্রচলিত আইনে "Upazila" শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, "thana" শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
 
 
(৩) বাংলা ভাষায় প্রণীত কোন প্রচলিত আইনে “উপজেলা” শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, “থানা” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
 
 
(৪) ইংরেজী ভাষায় প্রণীত যে কোন আইনগত দলিলে "Upazila” শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, "thana” শব্দ দ্বারা, এবং বাংলা ভাষায় প্রণীত যে কোন আইনগত দলিলে “উপজেলা” শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, “থানা” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs