প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ৮ নং আইন )

সংসদ সচিবালয় কমিশন

৭৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি সংসদ সচিবালয় কমিশন থাকিবে, যথা:-

 
 
 
 

(ক) স্পীকার, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;

 
 
 
 

(খ) প্রধানমন্ত্রী বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য;

 
 

(গ) সংসদের বিরোধীদলীয় নেতা বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য;

 
 
 
 

(ঘ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত সংসদ সদস্য;

 
 
 
 

(ঙ) অর্থ মন্ত্রী বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য।

 
 
 
 

(২) সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের সংখ্যা নির্ধারণ, তাহাদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করিবে।

 
 
 
 

(৩) সংসদ সচিবালয় কমিশন উহার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs