প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ৮ নং আইন )

সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১০৷ (১) সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন:

 
 
 
 

তবে শর্ত থাকে যে, উক্ত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত The Parliament Secretariat Officers and Employees Recruitment Rules, 1982 অনুসারে উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিযুক্ত হইবেন।

 
 

(২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে সংসদ সচিবালয়ে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ, উক্ত সচিবালয়ে প্রেষণে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এই আইন প্রবর্তনের সংগে সংগে উক্ত সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs