প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২১৷ (১) স্পীকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবেন।
(২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ বিধি প্রণয়ন করা যাইবে:
(ক) সংসদ সচিবালয়ের উন্নয়ন বিন্যাস ও কর্মপ্রণালী;
(খ) কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে দায়িত্ব বণ্টন;
(গ) কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়ন্ত্রণ;
(ঘ) নথিপত্র সংরক্ষণ;
(ঙ) লাইব্রেরী পরিচালনা;
(চ) পারিতোষিক, ভ্রমণ বিল প্রস্তুতকরণ ও উহার স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর;
(ছ) সংসদ সচিবালয়ের নিরাপত্তা;
(জ) সংসদ সদস্যগণের জন্য আবাসন সম্পর্কে যাবতীয় বিষয়;
(ঝ) সংসদ সদস্যগণের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত বিল প্রস্তুতকরণ এবং ঐ সকল বিল সম্পর্কিত প্রাসঙ্গিক কার্যাবলী সম্পাদন।