প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোষ্ট গার্ড আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ২৬ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
 
 
 
 
(ক) “অধিদপ্তর” অর্থ ধারা ৪ এ উল্লিখিত কোষ্ট গার্ড অধিদপ্তর;
 
 
 
 
(খ) “এখতিয়ারভুক্ত এলাকা” অর্থ বাংলাদেশের জলসীমা এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত জলসীমা-সন্নিহিত স্থলভাগ;
 
 
 
 
(গ) “জলসীমা” অর্থ বাংলাদেশের সামুদ্রিক এলাকা এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্যান্য জল এলাকা;
 
 
 
 
(ঘ) ”প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
 
 
 
(ঙ) “বাহিনী” অর্থ ধারা ৫ এর অধীনে গঠিত কোষ্ট গার্ড বাহিনী;
 
 
 
 
(চ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
 
 
(ছ) “মহা-পরিচালক” অর্থ অধিদপ্তরের মহা-পরিচালক;
 
 
 
 
(জ) “সমুদ্র সীমা” অর্থ Territorial Waters and Maritime Zones Act, 1974 (XXVI of 1974) এর অধীনে ঘোষিত territorial waters;
 
 
 
 
(ঝ) “সামুদ্রিক এলাকা” অর্থ দফা (জ) উল্লিখিত Act এ বর্ণিত বা তদ্ধীনে ঘোষিত territorial waters, contiguous zone, continental shelf conservation zone এবং economic zone৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs