প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোষ্ট গার্ড আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ২৬ নং আইন )

কোষ্ট গার্ড অধিদপ্তর
৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোষ্ট গার্ড অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে৷
 
 
 
 
(২) অধিদপ্তরের একজন মহা-পরিচালক থাকিবে; তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷
 
 
 
 
(৩) এই আইনের অধীন মহা-পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের ব্যাপারে তাহাকে সহায়তা করার জন্য-
 
 
 
 
(ক) সরকার প্রয়োজনীয় সংখ্যক পরিচালক ও উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ করিবে;
 
 
 
 
(খ) মহা-পরিচালক প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মচারী নিয়োগ করিবেন৷
 
 
 
 
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs