১০৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্দেশ দিতে পারিবে যে, উক্ত প্রজ্ঞাপনে বিনির্দিষ্ট শর্ত ও সীমা সাপেক্ষে, বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় উহার কোন নির্দিষ্ট সদস্য বা কোন নির্দিষ্ট শ্রেণীর সকল সদস্য-
(খ) দফা (ক) তে উল্লিখিত কোন আইনের অধীন অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার, উক্ত অপরাধ সম্পর্কিত মালামাল আটক, উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে বা উহা সংঘটিত হইয়াছে মর্মে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে এইরূপ কোন স্থানে বা কোন যানে প্রবেশ, তল্লাশী বা সংশ্লিষ্ট ব্যক্তির দেহ বা মালামাল তল্লাশী;
এর ব্যাপারে ঐ সকল আইনে উল্লিখিত কোন কর্তৃপক্ষের বা পুলিশ বাহিনীর কোন নির্দিষ্ট স্তরের সদস্য কর্তৃক প্রয়োগযোগ্য কোন নির্দিষ্ট বা সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন৷