প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোষ্ট গার্ড আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ২৬ নং আইন )

গ্রেপ্তারকৃত ব্যক্তি ইত্যাদি সোপর্দকরণ
১১৷ বাহিনীর কোন সদস্য কোন ব্যক্তিকে গ্রেপ্তার বা কোন মালামাল বা অন্য কোন কিছু আটক করিলে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা আটককৃত মালামাল বা অন্য কোন কিছু-
 
 
 
 
(ক) সামুদ্রিক এলাকায় উক্ত গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে, সংশ্লিষ্ট আইনে উল্লিখিত কর্তৃপক্ষ এবং উক্ত আইনে এইরূপ কোন কর্তৃপক্ষ নির্ধারিত না থাকিলে নিকটবর্তী থানা কর্তৃপক্ষ এর হেফাজতে সোপর্দ করিবেন৷
 
 
(খ) বাহিনীর এখতিয়ারভুক্ত অন্য কোন এলাকায় উক্ত গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে, সংশ্লিষ্ট আইনে উল্লিখিত কর্তৃপক্ষ এবং উক্ত আইনে এইরূপে কোন কর্তৃপক্ষ নির্ধারিত না থাকিলে, উক্ত গ্রেপ্তার-স্থান বা আটক-স্থানের উপর এখতিয়ার সম্পন্ন থানা কর্তৃপক্ষ এর হেফাজতে সোপর্দ করিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs