প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আনসার বাহিনী আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ৩ নং আইন )

বাহিনীর দায়িত্ব, ইত্যাদি
৯৷ (১) বাহিনীর প্রধান দায়িত্ব হইবে-
 
 
 
 
(ক) জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য কোন নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা;
 
 
 
 
(খ) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা৷
 
 
 
 
(২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত বিধানের সামগ্রীকতাকে ক্ষুণ্ন না করিয়া, বাহিনী, সরকারের নির্দেশে, িনুবর্ণিত বাহিনীসমূহকে সহায়তা ও সাহায্য প্রদান করিবে, যথা:-
 
 
 
 
(ক) স্থল বাহিনী;
 
 
 
 
(খ) নৌ-বাহিনী;
 
 
 
 
(গ) বিমান বাহিনী;
 
 
 
 
(ঘ) বাংলাদেশ রাইফেলস্‌;
 
 
 
 
(ঙ) পুলিশ বাহিনী;
 
 
 
 
(চ) ব্যাটালিয়ান আনসার৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs