ব্যাটালিয়ন আনসারের পদ, ইত্যাদি
৭৷ (১) ব্যাটালিয়ন আনসারের নিম্নবর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা :-
(ক) ব্যাটালিয়ন অধিনায়ক;
(খ) ব্যাটালিয়ন উপ-অধিনায়ক;
(গ) কোম্পানী অধিনায়ক;
(ঘ) ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার;
(ঙ) কোম্পানী উপ-অধিনায়ক;
(চ) প্লাটুন কমান্ডার;
(ছ) সহকারী প্লাটুন কমান্ডার;
(জ) হাবিলদার;
(ঝ) নায়েক;
(ঞ) ল্যান্স নায়েক;
(ট) ব্যাটালিয়ন আনসার৷
(২) ব্যাটালিয়ন আনসারের এক বা একাধিক ব্যাটালিয়ন থাকিবে এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ বিধি দ্বারা নির্ধারিত হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs