প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ৪ নং আইন )

শৃংখলামূলক ব্যবস্থা
১৫৷ (১) এই আইনে বা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত কোন পদধারী ব্যক্তি যদি-
 
 
 
 
(অ) তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বা অবহেলা করেন;
 
 
 
 
(আ) শৃংখলা ভংগের কোন কাজ করেন বা অসদাচরণ করেন; বা
 
 
 
 
(ই) দূর্নীতিপরায়ণ হন;
 
 
 
 
তাহা হইলে তাহাকে িনুবর্ণিত এক বা একাধিক শাস্তি প্রদান করা যাইবে:
 
 
 
 
(ক) বরখাস্ত;
 
 
 
 
(খ) অপসারণ;
 
 
 
 
(গ) পদাবনতি;
 
 
 
 
(ঘ) অনূর্ধ দুই বত্সরের জন্য পদোন্নতি বন্ধ;
 
 
 
 
(ঙ) অনূর্ধ এক বত্সরের জন্য জ্যেষ্ঠতা বাজেয়াপ্ত;
 
 
 
 
(চ) অনূর্ধ একুশ দিনের বেতন বা ভাতা বাজেয়াপ্ত;
 
 
 
 
(ছ) অনূর্ধ পনের দিনের বেতনের সমপরিমাণ অর্থ জরিমানা;
 
 
 
 
(জ) অনূর্ধ একুশ দিনের জন্য কোয়ার্টার গার্ডে প্রেরণ;
 
 
(ঝ) অনূর্ধ তিন দিনের জন্য অতিরিক্ত শ্রম;
 
 
 
 
(ঞ) কঠোর তিরস্কার;
 
 
 
 
(ট) তিরস্কার৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (কিন্তু ব্যাটালিয়ন অধিনায়কের নীচে নহে) তাহার অধীনস্থ যে কোন ব্যাটালিয়ন আনসার সদস্যকে উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন এক বা একাধিক শাস্তি প্রদান করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া কোন ব্যাটালিয়ন আনসার সদস্যকে এই ধারার অধীনে কোন শাস্তি প্রদান করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs