প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

যমুনা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ১৪ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “যমুনা বহুমুখী সেতু প্রকল্প” অর্থ Jamuna Multipurpose Bridge Authority Ordinance, 1985 (XXXIV of 1985), অতঃপর যমুনা বহুমুখী সেতু প্রকল্প আইন বলিয়া উল্লিখিত, এর section 2(e) এ সংজ্ঞায়িত Multipurpose Bridge;
 
 
 
 
(খ) “ব্যক্তি” অর্থ যে কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা সংস্থাও অন্তর্ভুক্ত হইবে;
 
 
 
 
(গ) “জনস্বার্থ বিরোধী উদ্দেশ্য” অর্থ ক্ষতিপূরণ হিসাবে বা অন্য কোনভাবে আর্থিক সুবিধালাভের উদ্দেশ্য বা যমুনা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি বা বিলম্বিতকরণের যে কোন ব্যবস্থাকে বুঝাইবে;
 
 
 
 
(ঘ) “জেলা প্রশাসক” অর্থ Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (II of 1982), অতঃপর ভূমি অধিগ্রহণ আইন বলিয়া উল্লিখিত, এর section 2(b) এ সংজ্ঞায়িত Deputy Commissioner;
 
 
 
 
(ঙ) “কমিশনার” অর্থ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs