প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৩ নং আইন )

১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷
 
 
 
যেহেতু ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷
 
 
 
 
(২) ইহা ৮ই আষাঢ়, ১৪০৩ মোতাবেক ২২শে জুন, ১৯৯৬ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs