ব্যবস্থাপনা বোর্ড
[৬৷ ব্যবস্থাপনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :-
(ক) মহা-পরিচালক, যিনি উহার চেয়ারম্যানও হইবেন, পদাধিকারবলে;
(খ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এইরূপ দুইজন কৃষিবিজ্ঞানী যাঁহারা ইনস্টিটিউটে কর্মরত নহেন এবং যাঁহাদের একজন সমাজবিজ্ঞানে এবং অন্যজন ইনস্টিটিউটের বিষয়ে বিশেষজ্ঞ;
(গ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ঘ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, পরিচালকের নিম্নে নহেন এইরূপ পদমর্যাদা সম্পন্ন, একজন কর্মকর্তা;
(ঙ) ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, পদাধিকারবলে;
(চ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ইনস্টিটিউটে কর্মরত দুইজন উর্দ্ধতন বিজ্ঞানী;
(ছ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মনোনীত নন-মিল জোন এলাকার একজন প্রগতিশীল চাষী এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কর্তৃক মনোনীত মিল জোন এলাকার প্রগতিশীল চাষী;
(জ) কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উপ-সচিবের নিম্নে নহেন এইরূপ পদমর্যাদা সম্পন্ন একজন করিয়া কর্মকর্তা;
(ঝ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একজন প্রতিনিধি;
(ঞ) ইনস্টিটিউটের একজন কর্মকর্তা, যিনি উহার সচিবও হইবেন৷]