প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আইন কমিশন আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ১৯ নং আইন )

কমিশন গঠন
৫৷ (১) একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য-সমন্বয়ে কমিশন গঠিত হইবে এবং সরকার প্রয়োজন মনে করিলে উহার সদস্য-সংখ্যা বৃদ্ধি করিতে পারিবে৷
 
 
 
 
(২) কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷
 
 
(৩) উপ-ধারা (৪) এর বিধানাবলী সাপেক্ষে, চেয়ারম্যান ও সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে তিন বত্সর মেয়াদে স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকিবেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ অতিবাহিত হইবার পর, সরকার যথাযথ বিবেচনা করিলে, চেয়ারম্যান বা কোন সদস্যকে নির্ধারিত সময়কালের জন্য পুনর্নিয়োগ করিতে পারিবে৷
 
 
 
 
(৪) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে চেয়ারম্যান বা কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন; এবং যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, চেয়ারম্যান বা কোন সদস্য গুরুতর অসদাচরণ কিংবা শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে তাঁহার পদে বহাল থাকার অযোগ্য হইয়া পড়িয়াছেন, তাহা হইলে সরকার যে কোন সময় তাঁহাকে তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান না করিয়া এই উপ-ধারার অধীনে চেয়ারম্যান বা কোন সদস্যকে তাঁহার পদ হইতে অপসারণ করা যাইবে না৷
 
 
 
 
(৫) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন৷
 
 
 
 
(৬) শুধুমাত্র চেয়ারম্যান বা কোন সদস্য-পদে শূন্যতা বা কমিশন গঠনে ত্রুটি থাকিবার কারণে কমিশনের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন বৈধতার প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs