প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আইন কমিশন আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ১৯ নং আইন )

গবেষণা ইত্যাদি
৭৷ (১) কমিশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উহার বিবেচনায় প্রয়োজনীয় যে কোন গবেষণা বা অনুসন্ধানকার্য পরিচালনা করিতে পারিবে এবং তত্কর্তৃক প্রণীত বিভিন্ন প্রশ্নের উপর মতামত সংগ্রহ করিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত গবেষণা বা অনুসন্ধানকার্য পরিচালনাকালীন সময়ে প্রত্যেক ব্যক্তি কমিশনকে যথাসম্ভব সহায়তা দান করিবেন এবং কমিশন কর্তৃক প্রণীত প্রশ্নের উপর মতামত প্রদান করিবেন৷
 
 
 
 
(৩) এই ধারার অধীন কোন অনুসন্ধানকার্য পরিচালনা বা কমিশন কর্তৃক প্রণীত কোন প্রশ্নের উপর মতামত সংগ্রহের বিষয়ে কমিশন সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে যে সকল ক্ষমতা কোন দেওয়ানী আদালত Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর অধীন উক্ত বিষয়সমূহের ক্ষেত্রে প্রয়োগ করিতে পারে, যথা:-
 
 
 
 
(ক) কমিশনের সম্মুখে উপস্থিত হইবার জন্য কোন ব্যক্তির উপর সমন জারী করা এবং তাহাকে উহার সম্মুখে উপস্থিত হইতে বাধ্য করা এবং তত্কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা মতামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা;
 
 
 
 
(খ) কোন তথ্য প্রদান বা দলিল দাখিল, দলিল উদ্‌ঘাটন ও উদ্‌ঘাটিত দলিল সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দান;
 
 
 
 
(গ) প্রযোজ্য ক্ষেত্রে, এফিডেভিটের মাধ্যমে প্রদত্ত তথ্য বা দাখিলকৃত দলিল সম্পর্কে জবানবন্দী গ্রহণ;
 
 
 
 
(ঘ) কোন ব্যক্তির জবানবন্দী গ্রহণ বা দলিলাদি পরীক্ষার জন্য কোন ব্যক্তিকে ক্ষমতা প্রদান৷
 
 
 
 
(৪) এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীন পরিচালিত অনুসন্ধানকার্য এবং সংগৃহীত তথ্য ও মতামতের ভিত্তিতে প্রণীত সুপারিশ প্রণয়নকার্য আধা-বিচার বিভাগীয় কার্য বলিয়া গণ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs