প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আইন কমিশন আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ১৯ নং আইন )

গবেষণা কর্মকর্তা
1[৭ক৷ (১) কমিশনের প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র গবেষণা কর্মকর্তা থাকিবে এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী বিধিদ্বারা নির্ধারিত হইবে৷
 
 
 
 
(২) সিনিয়র গবেষণা কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিষয়ে এম. িফল/পি.এইচডি বা সমমানের ডিগ্রিধারী অথবা লেজিসলেটিভ ড্রাফটিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন এবং
 
 
কমিশনের গবেষণা কার্যে অন্যুন ১০ বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র গবেষণা কর্মকর্তাগণ কমিশনের সদস্য হিসাবে নিয়োগ লাভের যোগ্যতা অর্জন করিবেন৷
 
 
 
 
(৩) কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোন বিষয়ে গবেষণা বা অনুসন্ধান কার্য পরিচালনা করা সমীচীন ও প্রয়োজনীয়, তাহা হইলে কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে যোগ্য বিবেচিত কোন ব্যক্তিকে সরকার, তদ্‌কর্তৃক নির্ধারিত শর্তে, পরামর্শক হিসাবে নিয়োগ করিতে পারিবে৷
 
 
 
 
(৪) কমিশন উহার গবেষণা কার্যে আবশ্যক মনে করিলে, সংশ্লিষ্ট গবেষণা কার্যে অভিজ্ঞতা রহিয়াছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত এমন কোন ব্যক্তিকে কমিশন অনূর্ধ্ব ৩০ দিনের জন্য উহার অধীনে ন্যস্ত করিতে সরকারকে অনুরোধ করিতে পারিবে এবং সরকার উক্তরূপ অনুরোধ বিবেচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে৷

  • 1
    ধারা ৭ক ও ৭খ আইন কমিশন (সংশোধন) আইন, ২০০১ এর ৪ ধারাবলে সন্নিবেশিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs